পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর দু’পক্ষের মারামারি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরদের দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে ধারালো বস্তুর আঘাতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে। তাদের মধ্যে সাত জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বয়স ১২ থেকে ১৪ বছর। তারা স্থানীয় বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার কিশোর দুটি গ্রুপের মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দেয়। এর আগে এরা এক সঙ্গেই চলতো। সন্ধ্যায় ছোট চৌরাস্তা এলাকায় এক বন্ধুর জন্মদিনে উভয় পক্ষ আসে। রাত সাড়ে আটটার দিকে ফেরার পথে ৬/৭জন মুক্তিযোদ্ধা সড়কে হামলা করে। এ সময় ধারালো বস্তুর আঘাতে কয়েকজনের শরীর রক্তাক্ত জখম হয়। এসময় পাঁচ জনকে পিটিয়ে আহত করা হয়। চলে পাল্টা আক্রমণও। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে উভয় পক্ষের বক্তব্য নেয়। 

আরও পড়ুন: ব্রাজিলে পুলিশ হেডকোয়ার্টারে বলসোনারো সমর্থকদের হামলা

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে এদের মধ্যে পূর্বের দ্বন্দ্বের জেরে আজকের মারামারি হয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।  বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর