ব্রাজিলে পুলিশ হেডকোয়ার্টারে বলসোনারো সমর্থকদের হামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে ফেডারেল পুলিশের সদর দফতরে হামলা চালিয়েছে প্রেসিডেন্ট পদে পরাজিত কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারোর সমর্থকরা। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে অন্যতম বড় সংঘাতের ঘটনা এটি।

এদিন ব্রাজিল ফুটবল দলের বিখ্যাত হলুদ রঙের জার্সি পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান অধিকাংশ বিক্ষোভকারী। এসময় রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবারের এ ঘটনায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। 

এর আগে চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দ্য সিলভার কাছে অল্প ব্যবধানে হেরে যান বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো। এরপর থেকে তার সমর্থকরা নানাভাবে বিক্ষোভ করে আসছেন। 

বলসোনারো সমর্থকদের দাবি, নির্বাচনে কারচুপি করে বলসোনারোকে হারানো হয়েছে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত বলসনারো দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন।

image


ফেডারেল পুলিশ জানিয়েছে, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় সদর দফতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

এর আগে সোমবার ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন। এরপরই সংঘর্ষে জড়ান পরাজিত প্রেসিডেন্টের সমর্থকরা। 

প্রেসিডেন্ট পদে হেরে যাওয়ার পর বলসোনারো এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি, অন্যদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধাও সৃষ্টি করেননি তিনি।

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার

সবশেষ শুক্রবার স্থানীয় গণমাধ্যমে বলসনারো বলেন, বস্তুত গত ৪০ দিন ধরে আমি নীরব ছিলাম। এটি আমাকে আঘাত করেছে, আমার আত্মাকে আঘাত করেছে। আমি সবসময়ই তোমাদের মাঝে সুখী লোক ছিলাম, এমনকি লোকজনের মাঝে ছিলাম জীবনের ঝুঁকি নিয়েও।

এসময় নির্বাচনের ফলাফল নিয়ে বলসোনারো বলেন, "এটি আমার আত্মাকে আঘাত করেছে।"

ব্রাজিলের রাজনীতিতে বলসোনারো এক বিতর্কিত নাম। আমাজন বনে আগুন দেয়া থেকে শুরু করে দেশটির অর্থনৈতিক সংকট, সব কিছুর জন্য এ প্রেসিডেন্টকে দায়ি করেন অনেকেই।   


একাত্তর/আরবিএস  

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর