বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ, যুবদল নেতা আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ পিএম

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কবির হোসেন নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সা‌ড়ে ১২টায় কু‌মিল্লার শিশুমঙ্গল রো‌ডের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক কবির হোসেন কুমিল্লা মহানগর যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক। 

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরান হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীরা নাশকতা করবে এ সংবা‌দেরভিত্তিতে পু‌লিশ ওই এলাকায় সড়‌কে অবস্থান নেয়। পু‌লি‌শের অবস্থানের কারণে সড়‌কে নাশকতার চেষ্টা ক‌রেও ব‌্যর্থ‌ হয়ে তারা চলে গেছে। নাশকতার চেষ্টার সময় এক জনকে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ক‌রে পু‌লিশ তা‌দের পরিকল্পনা জানবে। 

image

আরও পড়ুন: চীনে কোভিড বিধিনিষেধ শিথিল, দেখাতে হবে না ‘সবুজ কোড’

এ বিষ‌য়ে কুমিল্লা মহানগর বিএন‌পি আহবায়ক উৎবাতুল বারি আবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএন‌পি ও তার সহ‌যো‌গী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগ‌রের বাদুরতলা শিশুমঙ্গল রো‌ডের অস্থায়ী কার্যালয় থে‌কে শান্তিপূর্ণভা‌বে মিছিল নিয়ে বের হচ্ছিলাম। পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন। সেখান থে‌কে মহানগর যুবদল নেতা ক‌বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা বিক্ষোভ মিছিল শুরু কর‌ার সা‌থে সা‌থেই পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। মহানগর বিএন‌পি এ ঘটনায় তীব্র নিন্দা জানায়। আমরা অযথা আটক মহানগর যুবদলনেতা ক‌বি‌রের নিঃশর্ত মু‌ক্তি চাই।


একাত্তর/আরবিএস  

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর