চীনে কোভিড বিধিনিষেধ শিথিল, দেখাতে হবে না ‘সবুজ কোড’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:২৩ পিএম

চীনে মঙ্গলবার থেকে নাগরিকদের ভ্রমণের সময় স্মার্টফোনের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে করোনা মহামারী সংশ্লিষ্ট ‘সবুজ কোড’ আর দেখাতে হবে না। পুরো চীনজুড়েই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, সোমবার (১২ ডিসেম্বর) এ ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার।

মহামারী শুরুর পর করোনা নিয়ন্ত্রণে এ ‘সবুজ কোড’ ব্যবস্থা চালু করেছিল চীনা সরকার। ভ্রমণের সময় নাগরিকদের এই কোড দেখাতে হতো। এসব কোডে থাকে নাগরিকদের টিকা ও করোনা সংক্রান্ত নানা তথ্য।

আগে এ অ্যাপ ব্যবহার না করলে কেউ ঘর থেকে বের হওয়া বা কোনো শপিংমল বা রেঁস্তোরায়ও প্রবেশ করতে পারতো না। কোনো স্থানে গেলে সেখানে থাকা নিরাপত্তারক্ষীকে অ্যাপটির মাধ্যমে হেলথকোড স্ক্যান করে দেখাতে হতো যে ওই ব্যক্তি ভাইরাসমুক্ত কিনা। 

চীনা নাগরিকরা বলছেন, কোভিড বিধিনিষেধ শিথিল করার ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে। তারা আরও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।  

image

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার

এর আগে করোনা সংক্রমণ কমাতে চীনা কর্তৃপক্ষের নেয়া কঠোর নীতি জনগণের মনে হতাশা তৈরি করে। তারা লকডাউন, কোয়ারেন্টিন ও গণহারে করোনা পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। 

সম্প্রতি চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পদত্যাগও দাবি করে। 

সরকারের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বেইজিং, সাংহাই ও গুয়ানঝোউসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর পরপরই দেশটির কোভিড নীতি শিথিল করে সরকার। 


একাত্তর/আরবিএস   

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর