নিখোঁজ প্রবাস ফেরতের মরদেহ মিললো আলুক্ষেতে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

বগুড়ার আদমদীঘির এক প্রবাস ফেরত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ নওগাঁ সদরের গাবতলী এলাকার এক আলুর ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 

জানা গেছে, নিহত জালাল উদ্দিন (৫৫) বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি গরু কেনাবেচার ব্যবসা করতেন বলে জানা গেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন প্রায় ১৫ বছর মালয়েশিয়া থেকে প্রায় পাঁচ বছর আগে দেশে ফিরে গরু কেনাবেচার ব্যবসা করে আসছিলেন। আগেরদিন বিকেলে গ্রামের বাড়ি থেকে বাইসাইকেলে পার্শ্ববর্তী সান্তাহার রাধাকান্ত হাটে বাজার করার জন্য বের হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও তার কোনো হদিস পায়নি এবং তার মোবাইলটিও বন্ধ পাওয়া গেছে।

গাবতলী এলাকার স্থানীয়রা জানান, সকালে নওগাঁ সদরের গাবতলী নামক স্থানে এলাকার একটি আলুক্ষেতে জালাল উদ্দিনের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে নওগাঁ সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের বড় ভাই আফজাল হোসেন জানান, পরিচিতদের মধ্যেই শত্রুতা বশত কেউ তাকে হাট থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ আলুক্ষেতে ফেলে গেছে। দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

আরও পড়ুন: ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

বগুড়ার আদমদিঘীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, জালাল উদ্দিন কিভাবে মারা গেছে তার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তার সাথে কারো কোন বিবাদ বা পূর্ব শত্রুতা আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহের পাশেই তার হাটের সবজি ভরা ব্যাগ, মোবাইল ফোন ও বাইসাইকেল পড়েছিল। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় কিছু ব্যক্তির সাথে তার বিবাদ ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। হয়তো সে বিবাদের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর