গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছয়জন আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে দীর্ঘ অভিযান শেষে রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। 

জানা গেছে, আটককৃতরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। 

ডিবি সূত্রে জানা গেছে, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত হয়েছেন। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুইটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ছয়জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। 

এই অভিযানে ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম। 

আরও পড়ুন: নিজ জমিতে হাঁটুপানিতে ডুবে কৃষকের মৃত্যু

অভিযানের বিষয়ে ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, তাদের ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


একাত্তর/জো

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর