এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপূর্ব বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করছে পুলিশ।

নিহত অপূর্ব বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের নিরোধ চন্দ্র বিশ্বাসের ছেলে ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

অপূর্ব বিশ্বাসের চাচা রূপ কুমার বিশ্বাস বলেন, রোববার সারাদিন নামযজ্ঞানুষ্ঠানে ছিলো অপূর্ব বিশ্বাস। রাতে বাড়ি ফিরে এসে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় জানালা দিয়ে দেখতে পাই সে ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে আমি চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, খবর পেয়ে সকালেই ওই বাড়িতে যাই। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা কেউ বলতে পারেনি। তবে তার বাবা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। চাপের কারণেও আত্মহত্যা করে থাকতে পারে।

আরও পড়ুন: রূপগঞ্জে আগুনে চার দগ্ধের মধ্যে দুইজনের মৃত্যু

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর