দেশের অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন: সমবায়মন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা কোনো ম্যাজিক নয়; এটি বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। আর এ স্বপ্ন বাস্তবায়ন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই সম্ভব হচ্ছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মো. তাজুল বলেন, জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরণ কাজ করেছেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন ভোগ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ‘সোনার বাংলা’ তথা উন্নত বাংলাদেশ গড়ার।

আরও পড়ুন: রাজধানীতে জামায়াতের গণমিছিল, ১০ পুলিশ আহত, গ্রেপ্তার ১১

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ অনেকে।

সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর