নড়াইলে নৌকাডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ অন্তত চার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬ এএম

নড়াইলে নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত চার জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে জেলার কালিয়া উপজেলার পৌর শহরের নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা নাজমা বেগম ও ছেলে তাছিম শেখ।

প্রত্যক্ষর্দশীরা জানান, নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালতি নৌকায় করে কয়েকজন অপর পাড়ে বাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। কিছুদূর গেলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

আরও পড়ুন: গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী গ্রেপ্তার

কালিয়া ফায়ার সার্ভিসের সাব- অফিসার আব্দুল হান্নান বলেন, নৌকায় ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিলেন। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদহে উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম নৌকাডুবির এ ঘটনাটি নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর