চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত করেছে শ্রম আদালত। আর দুই দিন পর আগামী ৭ জানুয়ারি উক্ত নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে নির্বাচন স্থগিত হওয়ার নির্দেশ পত্র ডাকাযোগ চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির হাতে এসে পৌছে। 

চটগ্রাম প্রথম আদালতের জেলা ও দায়রা জজ আদালতের চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজ অন্তবর্তী আদেশ দ্বারা চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির আগামী ৭ জানুয়ারি অনষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেন । একই সাথে নোটিশ প্রাপ্তি সাত দিনের মধ্যে কারন দর্শানোর জন নির্দেশ প্রদান করেন। 

নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার আমিনুল হক মুন্না জানান, চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী আজিজুল হক বাসার অপর প্রতি›দ্বন্ধী প্রার্থী ও বর্তমান সভাপতি হুমায়ুন কবিরের ভোটার সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক নয় মর্মে শ্রম আদালতে ২০০৬ সালের ২১৩ ধারায় একটি  মামলাটি করেন। তিনি উক্ত মামলায়  চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতি, নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান, নির্বাচন উপ-পরিষদ, চট্রগ্রাম বিভাগের শ্রম পরিচালকসহ আরও চার জনেক বিবাদী করেন । 

আদালত বাদীর মামলার শুনানী শেষে আগামী ৭ জানুয়ারি তারিখের নির্বাচন অন্তবর্তীকালিন আদশে দ্বারা স্থগিত করেন এবং সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ নির্দেশ প্রদান করেন। 

তিনি আরো জানান, নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে তারা আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির মোট ভোট তিন হাজার ৪৬৫ জন এবং নির্বাচনে বিভিন্ন পদে মোট প্রতি›দ্বন্ধীর প্রার্থীর সংখ্যা ৬৭ জন। প্রসঙ্গত ২০১৬ সালের তিন বছরের জন্য সাধারন ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির নির্বাচন হলেও করোনা কারনেও ও ব্যবসায়ী সমিতির আভ্যন্তরীন বিভিন্ন সমস্যার কারনে বার বার নির্বাচনের প্রস্ততি নিয়ে তা হয়নি। এর মধ্যে বর্তমান কার্যকরি কমিটির বিরুদ্ধে অনেক অভিযোগের মধ্যে অন্যতম ছিল ভুয়া ভোটার অন্তভূক্ত করা। যা পরে স্থাণীয় সংসদ সদস্যের হস্তুক্ষেপে ভুয়া ভোটার বাদ দিয়ে হালনাগাদ ভোটার তালিকা চুড়ান্ত করে সর্বশেষ আগামী সাত জানুয়ারি ভোট গ্রহেনের লক্ষে সব প্রস্ততি সম্পন্ন হয়।                              



একাত্তর/এআর

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর