ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৪৭ পিএম

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকার মাঠে ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি খনন ও ট্রাক্টর দিয়ে বহন করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ধুলাতইর মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি এক্সেভেটর ও সাতটি ট্রাক্টরও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার জানান, ধুলাতইর মাঠে ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাটি ব্যবসায়ী উপজেলার নিমাইদীঘি গ্রামের আমিনুল ইসলামকে আটক করা হয়। এসময় আদালত তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। 

আরও পড়ুন: নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপির নয় নেতা কারাগারে

এছাড়াও ট্রাক্টর ও এক্সেভেটর মালিকদের কাছ থেকে ফসলি জমি থেকে আর মাটি না কাটার মুচলেকা নেওয়া হয় বলেও জানান ইউএনও। 


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর