হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ঠ ব্যবসায়ী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম

শেরপুরে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল আলম (২৫)। তিনি দাওধারা-কাটাবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। 

স্থানীয়রা জানান, কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে। খাবারের সন্ধানে প্রায় হাতিগুলো লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালিয়ে আসছিল।

আরও পড়ুন: শেরপুরে ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত

শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর