ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর ক্কারী বাড়ির নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে পরিবারের সদস্যরা ঢাকায় যান।
শনিবার রাতে প্রবাসী রাজু আহমেদ (২৮) পরিবারের সদস্যদের নিয়ে একটি নোহা মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন।
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ঢাকা টাইমসকে জানান, মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মাইক্রোবাসটি পৌঁছার পর পাথর ও বালুবাহী অপর দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের ফয়জুল হক জানান দুর্ঘটনায় তাদের গ্রামের নুরুল ইসলামের ছেলে শিহাব (১৫) মেয়ে সাদিয়া (২৫) তার স্বামী কমলগঞ্জ উপজেলার সালাম (৩০) সাদিয়ার মেয়ে হাবিবা (৩) মারা যান।
তিনি আরও জানান, তাদের বহনকারী মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রবাসী রাজু আহমেদ ও তার পিতা নুরুল ইসলাম সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বাড়িতে চলছে মাতম।

একাত্তর/এআর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর