ওড়না পেয়েছেন বাবা, খুঁজে চলেছেন মেয়ের লাশ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

পটুয়াখালীতে নিখোঁজ থাকা ১২ বছরের এক শিশুর হদিস মিলেছে। এ ঘটনায় একজনকে আটকের পর জানা গেছে, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে নদী ফেলে দেওয়া হয়েছে। শিশুটির বাবা মেয়ের পায়ের জুতা ও গায়ের ওড়না পেলেও এখনও লাশ খুঁজে পাননি। পরিবারসহ পুলিশ এখন লাশের খোঁজ করছে।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পরে জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে লামিয়া নামের ওই শিশুটি নিখোঁজ হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, শিশুটির নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন (৩৫) নামে এক অটোরিকশার চালককে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে তিনি শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে নদী ফেলে দেওয়ার কথা জানিয়েছেন।তবে সোমবার সকাল পর্যন্ত পর্যন্ত ওই নদীতে অভিযান চালিয়েও শিশুর লাশ উদ্ধার করা যায়নি।  

জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি ২০২০ সালে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছর পড়ালেখা থেকে বিরত ছিল। 

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের সাগরপাড় বাজারে সে পণ্য কিনতে গিয়েছিল। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পথে রওনা দিয়ে সে নিখোঁজ হয়। 

স্থানীয়রা জানায়, ওই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার দুপুরে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি পুকুর পাড় থেকে তার পায়ের একটি জুতা আর বাজার থেকে কেনা পণ্য এবং খাল সংলগ্ন বিলের মাঝে তার গায়ের ওড়না পাওয়া যায়। উদ্ধার হওয়া ওই ওড়ানায় প্রচুর লালা দেখতে এলাকাবাসীসহ পরিবারের ধারণা হয় তাকে ধর্ষণের পর গুম করা হয়েছে।  

স্থানীয়রা আরও জানায়, শিশুটি যেখান থেকে নিখোঁজ হয় সেখানেই দীর্ঘক্ষণ আল আমিনের অটোরিকশা দাঁড়িয়ে ছিল। তাই তাকে সন্দেহ হয়। এরই মধ্যে পালিয়ে ছিল আল আমিন। তাই তাকে সহজে খুঁজে পাওয়া যায়নি। পরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে আলেকান্দা গ্রাম থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। 

image


এদিকে, রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় শিশু খুনে আল আমিনের ফাঁসির দাবিতে চরআন্ডা সাগরপাড় বাজারে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয় মাঠেও একটি মানববন্ধন হয়। এসব কর্মসূচিতে শিশুটির পরিবার,  এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন। 

আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

শিশুটির বাবা বলেন, আমি সাগরে ছিলাম। মেয়ে নিখোঁজের কথা শুনে আমি বাড়ি আসি। এসে ওড়না পেয়েছি। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পাারি আল আমিন তাকে ধর্ষণ করে হত্যা করছে। তারপর নদীতে ফেলে দিয়েছে। এখনও লাশ পাইনি। আমরা আল আমিনের ফাঁসি চাই।   

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, শিশুটিকে ধর্ষণ ও হত্যায় আল আমিনের বিরুদ্ধে রোববার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নদী বড় হওয়ায় এখনও লাশ উদ্ধার করা যায়নি।


একাত্তর/এসি  

শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর