যুগলকে দেখে হাসাহাসি করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০২:৪৬ পিএম

কুমিল্লায় তরুণ-তরুণীকে ঘনিষ্ঠ আচরণ করতে দেখে হাসাহাসি করায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৮ জানুয়ারি) ঢাকায় আনার পথে রাত ১১টায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। এর আগে দুপুরে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রায়হান খান (১৫) শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শংকুচাইল গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, রোববার দুপুরে রায়হান খান সহপাঠীদের সাথে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করছিলো। এসময় দুইটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই তরুণ দুই তরুণীকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে।

এসময় সড়কের পাশে ওই তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ আচরণ করতে দেখে রায়হান ও তার সহপাঠীরা হাসাহাসি করে। এ নিয়ে ওই দুই তরুণ তাদেরকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা অন্যদের মুঠোফোনে খবর দিয়ে ঘটনাস্থলে আসতে বলে। 

খবর পেয়ে আরও কিছু তরুণ মোটরসাইকেলে করে দলবদ্ধ হয়ে এসে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় ও মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়।

স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন। ঢাকা নেয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছলে রায়হান মারা যায়।

আরও পড়ুন: বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিহত রায়হানের মা রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, 'তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই'।

ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ও অভিযুক্তদের আটকে অভিযান চলছে। 


একাত্তর/এসজে


চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর