উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার তাপমাত্রা হালকা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। দেশের বেশির ভাগ এলাকায় ফের শৈত্যপ্রবাহ আসছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরের দিন শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

দেশের বাকি এলাকাগুলোতে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রোববার বা সোমবার থেকে শীত আবারও জেঁকে বসতে পারে। তবে ওই সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আগামী দু-এক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মেঘ-বৃষ্টি চলে গেলে আরেক দফা শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়ে দেশের বেশির ভাগ এলাকায় শীত বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশা কম ছিল। দিনে রোদ থাকায় তাপমাত্রা বেশির ভাগ অঞ্চলে ২১ থেকে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। তবে সূর্য ডোবার পর সন্ধ্যায় শীতের দাপট বাড়তে থাকে।


একাত্তর/এআর

প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।
রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
উত্তরাঞ্চলের জেলা রংপুরসহ এ বিভাগে হঠাৎ করেই দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনে প্রচণ্ড গরম, আর রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর