তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

শনিবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। 

স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। 

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরছে ওই অঞ্চলে। তীব্র শীতে বিপাকে পড়েছে জেলার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন।


একাত্তর/এআর

দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর