পটুয়াখালীতে রাজ্জাক হত্যার বিচার চাইলো পৌরবাসী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ পিএম

পটুয়াখালী-ঢাকা নৌ রুটে চলাচলকারী সুন্দরবন লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক হত্যার বিচারের দাবি জানিয়েছে পটুয়াখালী পৌরবাসী।

রোববার (১৫ জানুয়ারি) বিকাল চারটার দিনকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে পটুয়াখালী পৌরবাসীর ব্যানের এক মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি, পেশাজীবিসহ সাধারণ জনগণ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, লঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুস ও কেরানী মশিউর রহমান দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যতোদিন পর্যন্ত বিচার না হবে ততোদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

তারা বলেন, রাজ্জাক ভাই আমাদের সবার প্রিয় একজন ছিলেন। দল,মত নির্বিশেষে সবাই তাকে ভালবাসতেন। একজন বিশ্বস্ত প্রামাণিককে আমরা হারিয়েছি। 

image


এদিকে সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু মুঠোফোনে বলেন, রাজ্জাক ও ইউনুস আমার সন্তানদের মতো। কাউকে ছোট করে বা অন্য একজনকে বড় করে দেখার সুযোগ নেই। আইনের গতি অনুসারে এর বিচার হবে, এতে আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, রোববার (১৫ জানুয়ারি) নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক ওই লঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুস ও কেরানি মশিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।  

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশ গুরুতর আহত

উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী নদী বন্দরে নোঙ্গররত অবস্থায় এমবি সুন্দরবন-১৪ লঞ্চে কেরানি মশিউর রহমানের হামলায় গুরুতর অসুস্থ হন সুপারভাইজার আব্দুর রাজ্জাক। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

রাজ্জাকের পরিবারে অভিযোগ, লঞ্চের ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুসের ইন্ধনে এই হামলা হয়েছে। 

এদিকে ওই ঘটনার পর অভিযুক্ত দুজন লোহালিয়া খেয়াঘাট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশের সোপর্দ করে। পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদে থানা নিয়ে আসে। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর