ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশ গুরুতর আহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম আতিকুল্লাহ। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদয় মডেল থানায় কর্মরত আছেন।

আটক ওই প্রতিবন্ধীর নাম সাইদুল। তিনি ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে সাইদুল তার মা ও বাবাকে একটি ঘরে আটকে ঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তার ঘরবন্দি মা ও বাবাকে উদ্ধার করে। পরে সাইদুলকে আটক করতে গেলে সে তার হাতে থাকা ছুরি দিয়ে আতিকুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আরও পড়ুন: লাইসেন্স ফিসহ ৫১ সেবার মূল্য বাড়ালো বিআরটিএ  

এ বিষয়ে ব্রাহ্মণবাঢ়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। হামলাকারী ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর