একাত্তর টেলিভিশনের প্রতিনিধিকে অপহরণের চেষ্টা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:২২ পিএম

সাভারের ঝুঁকিপূর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের অফিস ও খাস জমি দখল করে দোকানপাট নির্মাণের সংবাদ প্রচার করায় একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলকে অপহরণের চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

রোববার (১৫ জানুয়ারি) বিকালে সিজেলের বাসায় এ ঘটনা ঘটে। 

সিজেল জানান, কয়েকদিন আগে তিনি ঝুঁকিপূর্ণ ভবনে আমিনবাজার ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করার খবর সংগ্রহ করেন। উপজেলা প্রশাসন পাশের খাস জমিতে ভবনটি সরিয়ে নিতে বললেও তা সরানো হয়নি, বরং খাস জমি দখল করে দোকানপাট তুলেছেন উপজেলা এবং ইউপি চেয়ারম্যানের লোকজন। সে সময় খবরটি প্রচার না করার জন্য সিজেলকে নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান। 

আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

রোববার বিকালে উপজেলা চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত মোহসীন বাবুর নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল সিজেলের বাসায় হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় ট্রিপল নাইনে ফোন পেয়ে সিজেলকে উদ্ধার করে পুলিশ। তবে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সিজেলকে আট ঘন্টার মধ্যে সাভার ছেড়ে যেতে নির্দেশ দিয়ে যান মোহসীন বাবু। 

এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ ঘটনায় সাভার থানায় জিডি করেছেন আশরাফ সিজেল।


একাত্তর/আরবিএস  

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর