রাণীনগরে গোনা পৌষ মেলায় দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম

নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী 'গোনা পৌষ' মেলায় আগত বসতি বিভিন্ন দোকান থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মেলা কমিটির বিরুদ্ধে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার গোনা বাজারের পাশে মাঠে বিশাল এ পৌষ মেলা বসে। আর মেলায় বিকেলে থেকে শুরু হয় বসতি বিভিন্ন দোকানপাট থেকে মেলা কমিটির খাজনা আদায়ের নামে রশিদ দিয়ে চাঁদা আদায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোনা পৌষ মেলা উপজেলার ঐতিহ্যবাহী একটি মেলা। প্রতি বছরে পৌষ মাসে উপজেলার গোনা বাজারের পাশে মাঠে দুইদিন ব্যাপী এ মেলা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শুরু হয় গোনা পৌষ সংক্রান্তি এ মেলা। মেলায় বিভিন্ন এলাকা থেকে মাছ, মিষ্টি, চুড়ি-ফিতা, শিশুদের খেলনা সামগ্রী, নাগরদোলা, গৃহ সামগ্রী সহ হরেক রকমের প্রায় আড়াই শতাধিক দোকানপাট বসেছে।

সরেজমিন মেলা ঘুরে জানা গেছে, মিষ্টি-মিঠাই দোকানে বিকেল থেকে মেলা কমিটির লোকজন খাজনা আদায়ের নামে রশিদ দিয়ে আনুমানিক রাত ৯টা পর্যন্ত বসতি ছোট-বড় দোকান থেকে ৭শ' থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছেন। মাছের দোকানপাট থেকে ৩শ' থেকে শুরু করে ৫শ' টাকা পর্যন্ত চাঁদা নিয়েছেন। এছাড়া মেলায় বসতি বিভিন্ন ধরনের প্রতিটি দোকান থেকে ৩শ' টাকা থেকে শুরু করে ৫শ' টাকা এমনকি বড় দোকান থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে।

image

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেলা জমজমাট হওয়ার পর থেকেই শুরু হয় মেলা কমিটির দোকানপাট থেকে চাঁদা আদায়। গোনা মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। মেলা কমিটি- মেলার জন্য যে পরিমাণ অর্থ খরচ করেন তার জন্য মেলায় আসা বসতি দোকানপাট থেকে সামান্য কিছু টাকা করে খাজনা নিলে হয়ে যাওয়ার কথা। কিন্তু মেলা কমিটির লোকজন দোকানপাট থেকে মোটা অংকের চাঁদা আদায় করে নিজেদের পকেট ভরানোর চেষ্টা করছেন। যা মোটেও উচিত নয়।

মেলায় মিষ্টির দোকানী আমিনুল ইসলাম বলেন, মেলা কমিটির লোকজন খাজনা আদায়ের রশিদ দিয়ে আমার দোকান থেকে এক হাজার টাকা নিয়েছেন।

মাছ ব্যবসায়ী ইয়াকুব বলেন, মেলায় আমি অল্প কিছু মাছ নিয়ে এসে দোকান দিয়েছি। মেলা কমিটির লোকজন আমার মাছের দোকান থেকে প্রথমে ৫০০ টাকা খাজনা দাবি করেন। অনেক অনুরোধের পর ৩০০ টাকা নিয়ে গেছে।

কসমেটিকস দোকানী মিঠু বলেন, মেলা কমিটির লোকজন আমার কসমেটিকস দোকান থেকে ১৩শ' টাকা দাবি করেছে। অল্প কিছু টাকা দিতে চাইলে তারা নেয়নি। খাজনার টাকা পরে দিতে চাইলে তারা চলে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে গোনা পৌষ মেলা কমিটির সাধারণ সম্পাদক বকুল মোল্লা বলেন, মেলা পরিচালনা করতে কমিটির যে টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকায় দোকানদারদের কাছ থেকে খাজনা হিসেবে আদায় করা হয়। বাড়তি কোন টাকা আদায় করা হয় না বলেও দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বিষয়টি আমার জানা নেই। মেলায় যদি এরকম ঘটনা হয়ে থাকে- খোঁজ নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর