বয়স বাড়িয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. স্বপন মিয়া (৩০) কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, স্বপন মিয়ার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে তার বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় অনুসন্ধানে দেখা যায় একটি হত্যা মামলার ঘটনায় তিনি ব্ল্যাকলিস্টেড রয়েছেন। 

আরও পড়ুন: দুই হাজার পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, স্বপন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বন্দরে ব্ল্যাকলিস্টেড ছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর