ঝালকাঠিতে দুই হাজার ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই হাজার পাঁচটি ইয়াবাসহ এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার আমুয়া তুষার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, আটক তরুণ শুভ হাওলাদার (২০) মঠবারিয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। 

বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গোপন খবরের ভিত্তিতে ভোরে কাঁঠালিয়া থানা পুলিশ আমুয়া তুষার চত্বরে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় পাথরঘাটাগামী ইসলাম পরিবহনের যাত্রী শুভকে দুই হাজার পাঁচটি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: শার্শা সীমান্তে সাড়ে সাত কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ ইয়াবার ওই চালান নিয়ে পাথরঘাটা যাচ্ছিল বলে জানায়। তার বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর