বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় বিএসএফের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে এ বৈঠকে অংশ নিতে বাংলাদেশে প্রবেশ করেন।

জানা গেছে, সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের ১১ সদস্যের এই দলের নেতৃত্ব দেন বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার শ্রী রাজেশ কুমার। আর বিজিবির ৯ সদস্যের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ জানান, দুই দেশের সীমান্তে শূন্য রেখায় নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা, জখম, প্রহার, চোরাচালান আটকসহ নানা বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্তার, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার এবং স্পর্শকাতর এলাকার মাধ্যমে চোরাকারবারিরা যাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বিভিন্ন ধরনের চোরাচালান ও নাশকতামূলক কার্যক্রম করতে না পারে, সে ব্যাপারে উভয় দেশের সীমান্তরক্ষী কর্তৃক নজরদারি বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: বখাটের লাঞ্ছনার জেরে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে ফিরে যান বলেও জানিয়েছেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার। 


একাত্তর/জো 

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর