সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ পিএম

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দেবহাটার রুপালী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতীয় ৮ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।

আরও পড়ুন: অবৈধভাবে মজুদকৃত শিনু এগ্রোর ধান ও চাল জব্দ

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, সীমান্তে হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অনুপ্রবেশ রোধ, মাদকসহ বিভিন্ন চোরাচালান বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ কমানোর বিষয় নিয়ে আলোচনা হয়।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর