চমেক হাসপাতালে রোগী সেজে দালাল আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:১০ পিএম

চট্টগ্রামসহ দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাইরের বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কেনাসহ নানা জিনিস কিনতে বাধ্য করা দুই দালালকে আটক করেছে দুদক। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী সেজে অভিযান চালিয়ে এ দালালদের আটক করা হয়। 

জানা যায়, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আশপাশের বিভিন্ন জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসে চিকিৎসা নিতে। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা এসব রোগী ও স্বজনদের দালালদের কারণে প্রতিনিয়ত নানা হয়রানির শিকার হতে হয়। 

দুদকের সহকারী পরিচালক মাহমুদা আক্তার জানান, বৃহস্পতিবার দুদকের হট লাইন নম্বরে (১০৬) আসা অভিযোগের ভিত্তিতে দুপুরে এক দুদক কর্মকর্তা রোগী সেজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে দুই দালালকে হাতেনাতে আটক করেন।

চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক ফয়সাল কাদের জানান, আটকের পর ওই দুই দালালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়। ভবিষ্যতেও দুদকের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দুদক কর্মকর্তারা।

হাসপাতালে আসা রোগীর স্বজনরা জানান, স্টাফ পরিচয় দেওয়া দালালদের কারণে তারা নানা রকমের হয়রানির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান জানান, হাসপাতাল দালালমুক্ত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। এ চক্রের সঙ্গে হাসপাতালে কেউ জড়িত থাকলে তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয় প্রায় কয়েক হাজার রোগী। সে সাথে ভর্তি থাকে আরো কয়েক হাজার।


একাত্তর/জো 

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর