তুরাগ তীরে এক রাতেই তিন মুসল্লির মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১০:০৮ এএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক রাতেই আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তারা অচেতন হয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ভোরে মারা যাওয়া আরও একজনকে নিয়ে এ পর্বে মোট চার মুসল্লির মৃত্যু হলো। 

জানা গেছে, মারা যাওয়া মুসল্লিরা হলেন গাইবান্ধার শুক্কুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮)।

মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম আরও জানান, শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান অজ্ঞান হয়ে গেলে সেখানেই তিনি মারা যান। ব্যবসায়ী বোরহান রাত ১১টায় ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হলে তিনি খিত্তায় অবস্থান করা অবস্থায় মারা যান এবং সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মন্ডল মারা যান। 

আরও পড়ুন: ডোবা থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

এছাড়াও শুক্রবার ভোরে সাভারের শিমুলতলি এলাকার মফিজুল ইসলাম মারা যান ইজতেমা মাঠে।


একাত্তর/জো 

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর