নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সম্পাদককে পেটালো কর্মীরা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:১৫ পিএম

নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের ধমক দিয়ে তাদের রোষানলে পড়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে এ ঘটনা ঘটে। ওই সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, সম্মেলনে যোগ দিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়। একই সময় মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সম্মেলনস্থলে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় মাহবুবুর রহমান প্রবেশ গেটে দাঁড়িয়ে নেতাকর্মীদের ধমকাতে থাকেন। স্লোগান-পাল্টা স্লোগানের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। 

এতে তিনি ও তার সমর্থিত নেতাকর্মীরা মারধরের শিকার হন এবং তাদের মধ্যে দুইজনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয় বলে অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর মডেল থানা পুলিশের একাধিক টিম।

আরও পড়ুন: গোয়ালন্দে পদ্মাপাড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ...
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের ভেতর গলায় ফাঁস লাগিয়ে রাজু নামের এক বন্দি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে তাঁর নিথর দেহ ঝুলতে দেখে কারাকক্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর