ড্যাশবোর্ডে লুকানো ছয় কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

শেরপুরে মিনি ট্রাকের ড্যাশবোর্ডের ভেতরে লুকিয়ে গাঁজা পাচারকালে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের চাঁন্দেরনগর এলাকা থেকে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত নজরুল ইসলাম (২০) সদরের চৈতনখিলা বটতলা এলাকার মো. মোক্তার আলীর ছেলে ও দুলাল মিয়া (২৬) হবিগঞ্জের লাড়িরহাটি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব শেরপুর সদরের চাঁন্দেরনগর এলাকার অভিযান চালায়। এসময় মিনি ট্রাক তল্লাশি করে এর ড্যাশবোর্ডের ভেতরে লুকিয়ে ছয় কেজি গাঁজা পাঁচারকালে নজরুল ও দুলালকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য এক লাখ আশি হাজার টাকা। এসময় মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

আরও পড়ুন: রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর