ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, আগুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৫২ এএম

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্ত। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় সদর উপজেলার চিনিশপুর এলাকায় খোকনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের ছাত্রদল জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

বাড়ির কেয়ারটেকার কাজল বলেন, রাত ৯টার দিকে চিনিশপুরের তিতাস গ্যাস অফিসের সামনে ২০ থেকে ২৫ জনের একটি দল ‘ছাত্রদলের এই কমিটি মানি না’ স্লোগান দিয়ে মশালসহ খোকনের বাড়ির দিকে আগাতে থাকে। এ সময় তাদের হাতে লাঠিসোটা ছিল। তারা মিছিল নিয়ে এসে বাড়ির প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরের ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। তারা ভবনের জানালার কাঁচ ভেঙে মশাল নিক্ষেপ করলে ভেতরে থাকা চেয়ারসহ আসবাবপত্রে আগুন লেগে যায়। পরে তারা মিছিল নিয়ে জেলখানার দিকে চলে যায়।  

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

মঞ্জুর এলাহী বলেন, আজকে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় পদবঞ্চিতদের মধ্যে কিছুটা উত্তেজনা ছিলো। কিন্তু এ ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা বলতে পারছি না। বাড়ির সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর