নিখোঁজের ছয় দিন পর খালে মিললো চালকের মরদেহ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:১৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হানফি (৬০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ হন হানিফ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরি পানার নিচে গলায় গামছা পেঁছানো তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

আরও পড়ুন: ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিহত ব্যক্তির পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ এই বিষয়ে কিছু জানাতে পারেনি।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।   


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর