ভারতে পালানো আসামি পেইড সোর্সের মাধ্যমে গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে সাবেক কলেজ অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যার পর ভারতে পালিয়ে যাওয়া ওই আসামিকে পেইড সোর্সের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম নাহিদুজ্জামান বাবু (২৭)। তিনি পাটগ্রাম নিউ পূর্বপাড়া রসুলগঞ্জ এলাকার বাসিন্দা। এর আগে বাবুর ঘনিষ্ঠ বন্ধু আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল পাঁচটায় লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, আমরা জানতে পারি বাবু ভারতের কুচবিহারে অবস্থান করছেন। পরে তাকে ধরতে পেইড সোর্স নিয়োগ করা হয়। আসামি কুচবিহার থেকে বাংলাদেশের পাটগ্রামের দহগ্রাম এলাকায় ঢুকলে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

image


পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাবু দীর্ঘ তিন বছর যাবৎ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীর ওপর বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিলেন। ঘটনার দিন (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওয়াজেদ আলীর পিছু নিয়ে তার বাসার সামনে পৌঁছালে ধারালো ছুরি দিয়ে প্রথমে শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করেন বাবু। আঘাত পেয়ে রাস্তা সংলগ্ন নিজ বাড়ির ওয়ালের পাশে পড়ে গেলে ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আবারও আঘাত করা হয়। শেষে ছুরি দিয়ে গলায় আঘাত করেন বাবু। 

এসময় ওয়াজেদ আলীর চিৎকারে লোকজন আসতে থাকলে আসামি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই রাতেই উপজেলার জগতবের সীমান্ত দিয়ে গরু পারাপারকারীর মাধ্যমে অবৈধ পথে ভারতে পালায়। এর পর রোববার (২৯ জানুয়ারি) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নানাবাড়িতে নাতির মৃত্যু, শোক সইতে পারলেন না নানি

এসপি জানান, গ্রেপ্তার বাবুকে সোমবার (৩০ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইনের আদালতে ১৬৪ ধারায়  হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুত্তালিবসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর