ঝিনাইদহে সাবেক মেয়রসহ চার জনের নামে দুদকের মামলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করেছে দুদক। 

ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদি হয়ে ৩০ লাখ টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করেছেন।

গত ২২ জানুয়ারি দুদুকের পক্ষ থেকে মামলাটি করা হলেও সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর সাংবাদিকদের জানানো হয়।  

মামলায় অভিযুক্তরা হলেন- ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌরসভার সাবেক সচিব আজমুল হোসেন, হিসাবরক্ষক মখলেচুর রহমান ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁদ। 

আরও পড়ুন: নানাবাড়িতে নাতির মৃত্যু, শোক সইতে পারলেন না নানি

অভিযোগ, তারা পৌরসভা থেকে বেআইনিভাবে ৩০ লাখ টাকা তুলে নিয়েছেন। 

ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম জানান, গত ২২ জানুয়ারি মামলার পর ২৩ জানুয়ারি আদালতে নথি পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি কমিশনে আছে। তদন্ত কাজ চলছে, শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর