গরু চুরিতে বাধা দিতে গিয়ে মা নিহত, আহত ছেলে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম

সিরাজগঞ্জ সদরে গরু চুরি করে নিয়ে যাবার সময় বাধা দিতে গিয়ে চোরদের পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে এক নারী নিহত এবং তার ছেলে আহত হয়েছেন।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পঞ্চসারোটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সেলিনা বেগম উপজেলার পঞ্চসারোটিয়া গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত হয়েছেন তাদের ছেলে জুবায়ের। 

নিহতের স্বজনেরা জানান, রাতে কে বা কারা একটি পিকআপ ভ্যান নিয়ে আমির চাঁনের গরুর খামারে গরু চুরি করতে আসে। জুবায়ের বুঝতে পেরে খামারে গেলে তাকে বেধড়ক মারধর করে চোরেরা। এদিকে তার মা সেলিনা বেগম রাস্তায় পিকআপ ভ্যানে দুটি গরু নিয়ে পালিয়ে যেতে দেখলে বাধা দেয়ার চেষ্টা করলে চোরেরা তাকে পিকআপ ভ্যানে পিষ্ট করেই চলে যায়। পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ছেলে ও বাবার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে চোরেরা পিকআপ ভ্যানটি ফেলেই পালিয়ে যায়।

আরও পড়ুন: নড়াইলে নিখোঁজের পাঁচদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা কি ঘটেছে, তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।


একাত্তর/জো

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর