নড়াইলে নিখোঁজের পাঁচদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:২২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা সুইসগেট সংলগ্ন মৃত চিত্রা নদী (বানকানা) থেকে নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার (৭৫) মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে স্থনীয়রা সুইস গেটের নীচে মৃতদেহটি দেখতে পেয়ে প্রশানকে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা এসে মৃতদেহটি শনাক্ত করে। 

মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী ও লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্ত্রীর কাছ থেকে ৪০/৪৫ হাজার নিয়ে বাজারে নিজ দোকানে যান। বিকেলে তাকে মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা যায়। ব্যবসায়িক কাজ সেরে তিনি আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। 

আরও পড়ুন: মেট্রোরেলে ২৯ দিনে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী, আয় আড়াই কোটি

তারা আরও জানায়, চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকা পয়সার লেন-দেন ছিল। কয়েকদিন আগে অনেকের সাথে তার কথা কাটাকাটিও হয়েছে। স্বজনদের ধারনা তাকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ লোকমান হোসেন বলেন, মৃতদেহ টি ফুলে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। গায়ের কাপর তল্লাশী করে একটা টুপি ছাড়া কিছুই পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


একাত্তর/আরবিএস  

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর