ভোটে জিতলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাত্তার উকিল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫২ পিএম

বিএনপি'র সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী।

বিএনপির বহিষ্কৃত নেতা ও চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভুইয়া কলারছড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। লাঙল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯,৫৮০ ভোট।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির অপর বহিষ্কৃত নেতা নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট। তার প্রতীক ছিল মোটরগাড়ি। গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন এক হাজার ৪২৭ ভোট।  

নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল আবদুস সাত্তার ভুইয়া। তিনি বলেন, দুঃসময়ে যারা পাশে থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো।


একাত্তর/এআর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর