বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহের মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহ রাসেল মারা গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মারা যায় সিংহ রাসেল। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটি চাপা দেয়া হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজহারুল বলেন, সাফারি পার্কে সিংহ রাসেল ও টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিংহ দুটির চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেলে হঠাৎ করে রাসেল মারা যায়। পরে সিংহটির ময়নাতদন্ত সম্পন্ন করেন পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোস্তাকিম বিল্লাহ। 

image

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন প্রথম আলোকে বলেন, সিংহ রাসেলের 'বেবিসিয়া ও এনাপ্লাজমা' পজিটিভ হয়। রক্তের মধ্যে জীবানু ঢুকে রক্তকনিকা ভেঙে ফেললে এই রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্র জানায়, পার্কে পাঁচটি সিংহ ছিল। তৎমধ্যে রাসেল মারা গেছে। টুম্পার জীবন সংকটাপন্ন।  তমা, জবা, সম্রাট সিংহের খাঁচা রয়েছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর। বর্তমানে চিকিৎসাধীন টুম্পার বয়স ১৫। প্রকৃতিতে পুরুষ সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮ থেকে ১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে।


একাত্তর/এআর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর