লালমনিরহাট জেলার কালমাটি গ্রামে উদ্ধার হওয়া ঈগলের আশ্রয় মিলেছে এক কৃষকের ঘরে। খাবারের অভাবে শারীরিক অসুস্থ ও আহত ঈগলটি তিস্তা নদী পারে তামাক খেতে পড়েছিল। সেখান থেকে সেটিকে উদ্ধার করে বাড়িতে এনে পালন করছেন কৃষক হাছেন আলী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিনি জানান, প্রতিদিনের মতো নিজের তামাক খেত পরিচর্যার গিয়ে তিনি ঈগলটিকে পড়ে থাকতে দেখেন। সে সময় সেটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন তিনি।
হাছেন আলী আরো জানান, প্রথমে বেকারির বিভিন্ন প্রকার খাবার দেওয়া হলেও ঈগলটি তা খায়নি। পরে এটিকে একটি মুরগি দিলে সেটি খায়।

শুক্রবার সকাল থেকে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঈগল দেখতে ভিড় জমায়।
আরও পড়ুন: খামার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
এমতাবস্থায় হাছেন স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগের চেষ্টা করছেন।
একাত্তর/আরএ
