কালুখালী উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

রাজবাড়ীর কালুখালীতে চাঁদার দাবীতে পাট ব্যবসায়ীর গুদামে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী ২নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদরের ধুঞ্চী গ্রামের মৃতঃ নবিজ উদ্দিনের ছেলে ও পাট ব্যবসায়ী মনোয়ার হোসেন মনো। 

মামলার আসামিরা হলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মালিয়াট গ্রামের নির্মল কুমার সাহা, একই গ্রামের জগন্নাথ দত্ত ও বোয়ালিয়া গ্রামের রাম প্রসাদ সাহাসহ অজ্ঞাতনামা ৪-৫ জন।

মামলার বাদী ব্যবসায়ী মনোয়ার হোসেন মনো অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আলিউজ্জামান চৌধুরী টিটো বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে হয়রানী ও নাজেহাল করে আসছেন। এরই অংশ হিসেবে তার নিজ স্বাক্ষরে কতিপয় ব্যক্তিকে দিয়ে কালুখালী সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি গঠন করে চাঁদাবাজির মাধ্যমে সাধারণ জনগণের নিকট থেকে বেআইনিভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। 

তিনি জানান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে বৈধভাবে গুদাম ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করা সত্ত্বেও টিটো চৌধুরী গুদাম ঘর সংলগ্ন জায়গায় রোপিত একটি শিশু গাছ জোরপূর্বক কেটে নিয়ে যান এবং ক্ষমতার দাপট ও প্রভাব দেখিয়ে চাঁদা দাবীসহ বিভিন্ন সময়ে চাঁদার টাকা গ্রহণ করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি অন্যায় লোভের বশবর্তী হয়ে এবং অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে গুদাম ঘরের প্রধান গেটে ঝোলানো তালা ভেঙ্গে জোরপূর্বক নিজে একটি তালা লাগিয়ে দেন আলিউজ্জামান চৌধুরী টিটো। 

আরও পড়ুন: বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণের সময় শিক্ষার্থীর মৃত্যু

এ বিষয়ে কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। 

বাদীর আইনজীবী রাজবাড়ী বারের এডভোকেট বিপ্লব কুমার রায় জানান, মামলাটি আদালতের বিচারক গ্রহণ করেছেন। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর