কুরিয়ার সার্ভিসে গাঁজা পাচারের চেষ্টা, আটক দুই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ পিএম

কুমিল্লায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টাকালে গাঁজাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীরর রানীর বাজার সংলগ্ন রেডএক্স কুরিয়ার সার্ভিস অফিসের ভেতর থেকেই দুই কার্টন গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার লোটাস ও তার সহযোগী সোহাগ মিয়াকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক একটায় কুরিয়ারের গাড়িতে ওঠানোর আগেই অভিযান চালিয়ে দুটো কার্টুন  জব্দ করা হয়। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: যশোর নিখোঁজ তরুণীর লাশ বন্ধুর বাড়ির সেফটিক ট্যাঙ্কে

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারির এবং কুরিয়ার সার্ভিসগুলোর জবাবদিহিতার অভাবে মাদক কারবার ও পাচারের আরেকটি মাধ্যম এখন কুরিয়ার সার্ভিস। মাদক ও অবৈধ পণ্য পাচারে সরাসরি জড়িত থাকারও প্রমাণও রয়েছে কুরিয়ার সার্ভিসগুলোর বিরুদ্ধে।

আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় উপ পরিদর্শক তমাল মজুমদার বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।


একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর