লক্ষ্মীপুর আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ১২

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দুটি দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে জেলার কমলনগর উপজেলার ফজুমিয়ারহাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরকাদিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ফজুমিয়ারহাট বাজারে পদযাত্রা করে। তারা বাজারে কয়েকবার পদযাত্রা শেষ করে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের বাধা দেয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, আমরা পদযাত্রা শেষ করে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মাদকের অভিযানে ২০ স্বর্ণের বার উদ্ধার

অন্যদিকে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীর শান্তি সমাবেশ করছিল। এসময় বিএনপির লোকজন হামলা করে। এতে একজনের মাথা ফেটে যায়। এ ঘটনায় আমাদের আরও ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান বলেন, আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন শান্ত আছে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর