লক্ষ্মীপুরে বিএনপির ৩৯০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ পিএম

লক্ষ্মীপুরে বিএনপির ‘পদযাত্রা’ ও আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে দুটি মামলা করা হয়েছে। এতে কমলনগর থানা যুবদল ও বিএনপির ৩৯০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে কমলনগর থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর মধ্যে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যা ১৫ জনের নাম ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। অন্য মামলাটি করেছেন উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর। তিনি ২৫ জনের নামসহ অজ্ঞাত আসামি করেছেন আরও ১৫০ জনকে।

তাদের অভিযোগ, আওয়ামী লীগের শান্তি সমাবেশ হামলা, ভাঙচুর করা হয়েছে। তাই শাস্তির দাবিতে তাদের বিরুদ্ধে এই মামলা।

এরই মধ্যে আব্দুল মান্নান  নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ।

জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজাম এবং কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীরাই তাদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এখন বিএনপির নেতাকর্মীদের ফাঁসাতে আবারও মিথ্যা মামলা করা হয়েছে। 

আরও পড়ুন: নিজ ঘরে কলেজছাত্রীর গলাকাটা লাশ, পাশে মিললো কাঁচি

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান বলেন, শান্তি সমাবেশে হামলার অভিযোগ এনে বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ ৩৯০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলার পর এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ্য, শনিবার বিকেলে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ ও বিএনপির পদযাত্রায় লক্ষ্মীপুর জেলার প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করা হয়। এসময় দলীয় নেতাকর্মী মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনায় উভয় দলের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন নেতারা। 


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর