মঙ্গলবার রাজবাড়ী থেকে ভারত যাবে স্পেশাল ট্রেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

ভারতের মেদেনীপুরে ওরশ শরীফ উপলক্ষে রাজবাড়ী থেকে দুই হাজার ১৫২ যাত্রী নিয়ে যাত্রা করবে একটি বিশেষ ট্রেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় ট্রেনটি যাত্রা করবে।

রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, আগামী শুক্রবার মেদিনীপুরে একটি  ওরশ শরীফ উদযাপন হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ট্রেনটি ওরশ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী ফিরে আসবে। 

আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, ওরশ শরীফে যোগ দিতে এ বছর ১২৪৫ জন পুরুষ, ৮৩২ জন নারী এবং ৭৫ জন শিশুসহ মোট দুই হাজার ১৫২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যাবে। 

আরও পড়ুন: মা-বোনসহ মরিয়ম মান্নানের বিরুদ্ধে মামলার সুপারিশ 

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই বিশেষ ট্রেনটি চলাচলের ব্যাবস্থা করে আসছে। এই সময়ের মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিয্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এই সেবা চালু রেখেছে।


একাত্তর/এসি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর