ফকিরহাটে চোরের ছুরিকাঘাতে নারীসহ আহত চার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২ এএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় চুরি করতে এসে নারী সহ চারজনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে চোর। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চোরকে আটক করে পুলিশ। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে মৃত আকবর আলীর স্ত্রী রওশনারা বেগমের বাড়ীর টয়লেটের ফাঁকা অংশ থেকে চোর ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে ধরতে গেলে সে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়েছে রওশনারা বেগমের কন্যা সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ীর ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও অপর ভাড়াটিয়া দিনমুজুর মো. শাহাজাহান (৬০)। 

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সুমি আক্তার আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ওই চোরকে চিনতে পারায় তাদের ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানায়। 

এদিকে, মঙ্গলবার সকালে এলাকার একটি চায়ের দোকান থেকে ওই বাড়িতে চুরির অভিযোগে আট্টাকী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ভাংগাড়ি ব্যবসায়ি মাহবুব সেখ (৩০) কে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। আটককৃত মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ঘর থেকে কোন জিনিসপত্র ও মালামাল চুরি গেছে কিনা তা জানাতে পারেনি।


একাত্তর/এআর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর