বেয়াইয়ের হাতে বেয়ান খুন, এক মাস পর গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে তারা ছিলেন বেয়াই-বেয়ান। এক পর্যায়ে বেয়ান বিয়ের জন্য চাপ দেন। সেই সঙ্গে তাদের মধ্যে টাকা-পয়সার পাওনা নিয়েও বিরোধে হয়। এরই জেরে বেয়াই তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান।

এ ঘটনার প্রায় এক মাস পর অভিযুক্ত ব্যক্তিকে র‌্যব-৪ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম শরিফ। তিনি কুমিল্লার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁচকিস্তা গ্রামের বাসিন্দা। 

অপরদিকে নিহত ওই নারীর নাম মমতাজ। তিনিও একই থানার বাসিন্দা। তারা আশুলিয়া কাঠগড়ায় একই পোশাক কারখানায় চাকারি করতেন। শরিফ ছিলেন ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এবং মমতাজ শ্রমিক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নবীনগর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানায় র‌্যাব। 

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শরিফকে ঢাকার কালশী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, শরিফ ও নিহত মমতাজ সম্পর্কে বেয়াই-বেয়ান। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মমতাজ বিয়ের করার জন্য শরিফ চাপ দিয়ে আসছিল। এছাড়া মমতাজ তার পাওনা টাকার জন্য শরিফের সঙ্গে মনোমানিল্য চলছিল। এই ক্ষোভে গত আট জানুয়ারি বেড়াতে নিয়ে ধামরাইয়ের ভুট্টাক্ষেতে তিনি শ্বাসরোধ করে মমতাজকে হত্যা করেন। এরপর ঢাকা, সিলেট, গাজীরপুরসহ বিভিন্ন জেলায় আত্নগোপনে থাকেন। 

আরও পড়ুন: প্রাথমিকে শ্রুতিকটু নাম বদল, জেলা-বিভাগে শিক্ষক বদলি এ মাসেই

গ্রেপ্তার শরিফকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলো বলেও জানায় র‌্যাব।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ধামরাইয়ের কেলিয়ায় ভুট্টা ক্ষেতে অজ্ঞাত হিসেবে মমতাজের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।


একাত্তর/এসি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর