হোটেল কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

কক্সবাজার হোটেল-মোটেল জোন থেকে এক পর্যটক গৃহবধূ ও তার শিশু মেয়ের মরদেহ উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হোটেল সী আলিফ নামের একটি হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত গৃহবধূ সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তার স্বামী তাদের দুই ছেলেকে সাথে নিয়ে পালিয়েছেন।

হোটেলের ফ্রন্টডেস্ক ম্যানেজার রিফাত হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে সুমা দে তার স্বামী ও তিন শিশু সন্তানকে নিয়ে তাদের হোটেল সী ওঠেন। সকালে হোটেল চেকআউটের সময় হওয়ায় পর্যটক দম্পতির রুমে গিয়ে নক করে কোন সাড়া না পেয়ে ফোন করন। তাতেও কোনো সাড়া না পেয়ে হোটেলে থাকা অতিরিক্ত চাবি নিয়ে দরজা খুলে সুমা দে ও তার শিশু মেয়েকে (৪) বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন হোটেল বয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ

টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহীন বলেন, নিহত নারীর স্বামী তাদের অন্য দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মৃত্যুর কারণ জানতে সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। 


একাত্তর/জো 

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর