মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৯ জেলে নিখোঁজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১২ পিএম

পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম বয়া থেকে অন্তত ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীরে বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতের গুলিতে খোকন হাওলাদার (৪০) নামের একজন জেলে জখম হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটায় বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রলারের মালিক বরগুনার নলী গ্রামের বাসিন্দা মনির হোসেন।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক মনির হোসেন জানান, গত শুক্রবার বিকেল চারটায় ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দর থেকে ১৮ জেলেসহ বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে রাত দুইটার দিকে সোনার চর সংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাতরা গুলি ছুড়ে ট্রলারে উঠে যায়। এসময় আতঙ্কে মাঝিসহ ৯ জেলে তাদের জীবন রক্ষায় সাগরে ঝাঁপ দেয়। গুলিবিদ্ধ হন এক জেলে। আরেকজনকে কুপিয়ে জখম করা হয়।

বাকি জেলেদের ট্রলারের ডোপে (মাছ রাখার স্থান) আটকে সবকিছু নিয়ে যায় ডাকাত দল।

ঘটনার সময় অন্য একটি পাথরঘাটার ট্রলার আসলে ডাকাতদল পালিয়ে যায়। পরে ওই ট্রলারের সহযোগিতায় ট্রলার, গুলিবিদ্ধ, আহতসহ ৯ জনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার তালতলী ও নলী এলাকায়। আহত জেলেদেরকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে গুরুতর দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ ৯ জেলের মধ্যে কাইয়ুম মাঝি, শফিকুল, কালাম ও ফরিদের নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। তবে, সবার বাড়ি বরগুনার নলী এলাকায়।

আরও পড়ুন: জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের পাঁচজন গ্রেপ্তার

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তের মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন বঙ্গোপসাগর জলদস্যু মুক্ত ছিলো। ফের ডাকাতরা মাথাচাড়া দিয়ে উঠছে। এসব জলদস্যুদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে র‍্যাব, কোস্টগার্ড ও নৌ বাহিনী।

র‌্যাব-৮ এর পটুয়াখালীর কোম্পানি কমান্ডার এএসপি তুহিন রেজা জানান, সকাল দশটায় পাথরঘাটা থেকে নিখোঁজদের স্বজনদের সাথে নিয়ে র‍্যাব-কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করেছে। এছাড়াও নৌ বাহিনীর একটি টিমও কাজ করছে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর