জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

সিএমপি'র কাউন্টার টেরোরিজম ইউনিট চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলা হতে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের তিনজন হ্যাকারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত দুইটি কম্পিউটার, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও ছয়টি মোবাইল জব্দ করা হয় বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চক্রটি ১২০০ থেকে ১৫০০ টাকার বিনিময়ে এ পর্যন্ত কয়েক হাজার ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছে।

আরও পড়ুন: চন্দ্রনাথে শিবচতুর্দশী মেলায় ধাক্কাধাক্কিতে পাঁচজন আহত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি লিয়াকত আলী খান জানান, চক্রটি দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। এছাড়া দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপে দেশব্যাপী এ জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছে চক্রটি। এই ভুয়া সনদ রোহিঙ্গাদেরকেও দেয়া হচ্ছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সিএমপি কমিশনারের ওয়াকিটকিতে দেয়া বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অভিক দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে নগরীতে আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার বরাত দিয়ে মন্তব্য ছাপানো হয়েছে বলে দাবি করেছে...
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর