চবিতে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুই গ্রুপ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় উপগ্রুপের দুই পক্ষ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে সংঘর্ষের সূচনা হয়।

ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা যায়, হলের রুম দখলে রাখা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভক্ত বিজয় গ্রুপের কর্মীরা। এ নিয়ে গত ২১ ফেব্রুয়ারি তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেদিন ঘটনার মীমাংসা না হওয়ায় কয়েকদিন থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

তার জেরেই শুক্রবার বিকেলে বিজয় গ্রুপের সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের উপর আকস্মিক হামলা করেন আলাওল ও এফ রহমান হলের কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষ থেমে এলেও ক্যাম্পাস এলাকাও পরিস্থিতি এখনো থমথমে।

আরও পড়ুন: ইয়াবা ও পিস্তলসহ ট্রাকের চালক ও হেলপার গ্রেপ্তার

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। 


একাত্তর/এসজে

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর