মাদক নিয়ে বিরোধে হত্যার অভিযোগে কারবারির বাড়িতে আগুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকার চিহ্নিত মাদক কারবারির বাড়ি পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাটতলা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত রায়হান উপজেলার নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রায়হান। এরপর শনিবার সকালে ভুট্টাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। 

পুলিশ জানায়, চিহ্নিত মাদক কারবারি মর্জিনা বেগম এবং তার দুই ছেলে রশিদ ও স্বাধীন ঘাটতলা এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন: নড়াইলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রশিদ ও স্বাধীনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর